ঢাকা, সোমবার, ২০ এপ্রিল, ২০২৬

ফ্যাসিস্ট আওয়ামী লীগের অরজগতা-অপশক্তির বিরুদ্ধে রাজপথে সাজ্জাদুল মিরাজ

ads

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি'র ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের ৩১ দফা কর্মসূচি বাস্তবায়নে ও ফ্যাসিস্ট আওয়ামী লীগের অরজগতা নৈরাজ্য সহিংসতা ও সন্ত্রাসবাদের বিরুদ্ধে, ঢাকা মহানগর উত্তর যুবদলের সম্মানিত সদস্য সচিব জনাব সাজ্জাদুল মিরাজ এর নেতৃত্বে থানা ও ওয়ার্ড যুবদলের সমন্বয়ে রাজপথে সক্রিয়  ভূমিকা পালন করেন ঢাকা মহানগর উত্তর যুবদল।


এ সময় সাজ্জাদুল মিরাজ (সদস্য সচিব ঢাকা মহানগর উত্তর যুবদল) সাংবাদিকদের কে বলেন বিএনপি কখনো অরজগতা ও প্রতিহিংসার রাজনীতি করে না, বিএনপি বিরোধী দল থাকা অবস্থাতেও সাধারণ জনগণের ক্ষতি করেনি, গণতন্ত্র পূর্ণ উদ্ধারে এবং জনগণের ভোটার অধিকার ফিরিয়ে আনার জন্য আমরা রাজপথে ছিলাম, আছি, থাকবো।


তিনি আরো বলেন যারা এখন ককটেল বোমা বিস্ফোরণের মাধ্যমে সারাদেশে অশান্তি ও বিশৃঙ্খলা সৃষ্টি করছে তারা দেশের গুপ্ত ঘাতক এবং তারা বাঙালি জাতির জন্য হুমকি স্বরূপ, তাই সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে এবং সকল অপশক্তি বিরুদ্ধে মোকাবেলা করতে হবে, এই বলে তিনি তার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করেন।


এ সময় উক্ত গণ মিছিলে বিশেষ ভূমিকা পালন করেন পল্লবী থানা যুবদলের বিপ্লবী সদস্য সচিব জনাব গোলাম কিবরিয়া, সিনিয়র যুগ্ন আহবায়ক জামাল হোসেন বাপ্পি, যুগ্ন আহবায়ক আনোয়ার হোসেন সহ সকল থানা ও ওয়ার্ডের নেতৃবৃন্দ। 

ads
ads
ads

Our Facebook Page